সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগ নেত্রী বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলিকে বহিষ্কার করা হয়েছে। ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের বাড়ি ভাঙচুর, লুটপাট ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ‌্যোৎস্না আরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামী লীগের দলীয় পদ ব্যবহার জেলাব্যাপী সংগঠনবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন।

বারবার মৌখিক সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। গত ২৮ আগস্ট সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নিদের্শ তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

এদিকে, গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ অ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি ও তার স্বামী মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় থেকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাদের ডোপ টেস্ট করা হয়। টেস্টে মোস্তাফিজুর রহমান উচ্চ মাত্রায় মাদকাসক্ত বলে প্রমাণিত হয়। আর মানুষকে ফেসবুক লাইভের মাধ্যমে সম্মানহানি করানোসহ নানা অপকর্মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ্যডভোকেট শাহনাজ পারভীন মিলির নামে আইসিটি আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। মাদকাসক্তের কারণে স্বামী মোস্তাফিজুরের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানায়।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো তদন্ত চলছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগ নেত্রী বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০