১ রশিতে ২বোনের রহস্যজনক মৃ’ত্যু… বিস্তারিত দেখুন
- আপডেট সময় : ০৪:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারের ডাকঘরের পরিত্যক্ত লোহার সিঁড়ি থেকে সোনিয়া আক্তার ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। |আরো খবর এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে অপর ব্যবসায়ী খুন ভূমি অফিসের ২০০ গজের মধ্যেই নদী দখল! ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু সোনিয়া আক্তার কুটি উত্তরপাড়া এলাকার বিল্লাল মিয়া ও সুমাইয়া একই এলাকার বাবুল মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাওয়ার পর থেকে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সন্ধ্যার দিকে কুটিবাজারের ডাকঘরের পেছনের পরিত্যক্ত লোহার সিঁড়ির নিচের দিকে দুই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাপসাতালের মর্গে পাঠানো হয়েছে।


























