সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

উজিরপুরে ইজিবাইক চালক মামুন হত্যার বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ইজিবাইক চালক মামুন রাড়ি হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালের উজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট রবিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের শিশু কন্যা মারিয়া অভিযুক্তদের বিচার দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আল-আমিন ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাওন বালী। বক্তারা ইজিবাইক চালক মামুন রাড়ি হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গত ১৯ আগস্ট রাতে গৌরনদী উপজেলার বাটাজোর থেকে নিজের ইজিবাইকে যাত্রী নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের আব্দুস সালাম রাড়ির ছেলে মামুন রাড়ি। নিখোঁজের ৮ দিন পর ২৬ আগস্ট দুপুরে গৌরনদী উপজেলার বার্থী স্কুল সংলগ্ন খালের মধ্যে থেকে তার গলাকাটা হাত-পা ও মুখ বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন ও কোন আসামি গ্রেফতার করতে পারেনি।
##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ইজিবাইক চালক মামুন হত্যার বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০