সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফের লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনা সেনারা, চরম উত্তেজনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আবারও উত্তপ্ত ভারত-চীনের সেই লাদাখ সীমান্ত। ফের সীমান্তে উস্কানিমূলক সামরিক কার্যকলাপ করল চীনা সেনারা। তবে ভারতীয় সেনারা রুখে দিয়েছে তাদের সেই কার্যক্রম। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

খবর জি নিউজের।
ঘটনাটি ঘটেছে ২৯ থেকে ৩০ আগস্টের মধ্যে রাতের অন্ধকারে। বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ও কূটনৈতিকে আলোচনার মধ্যেই চীন ফের উস্কানিমূলক কার্যকলাপের মাধ্যমে পরিস্থিতিতে বদল আনার চেষ্টা করছে। পাংগং টিসো হ্রদের দক্ষিণ তীরে চীনা সেনারা এই কার্যকলাপ শুরু করে।

ভারতীয়ও সেনারা চীনা উদ্দেশ্য ব্যর্থ করতে পদক্ষেপ গ্রহণ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সমানভাবেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

চুশুলে ইতিমধ্যেই কমান্ডার পর্যায়ের আলোচনা চলছে সমস্যা সমাধানের। গত সপ্তাহেই লাদাখ সংঘর্ষকে ১৯৬২ সালের পর সবচেয়ে গুরুতর অবস্থা বলে উল্লেখ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

সেখান থেকে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এত বছর পর সীমান্ত রক্ষায় ব্যর্থ হল মোদি সরকার! ফের আবারও উস্কানিমূলক কাজের চেষ্টার ফলে চীনা সেনাদের আগ্রাসী মনোভাবই স্পষ্ট হল। যদিও এই ক্ষেত্রে তাদের রুখে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনা সেনারা, চরম উত্তেজনা।

আপডেট সময় : ০৮:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০