সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্রসফায়ারের নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় আসার আগে দেশবাসীর কাছে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে ক্রসফায়ার বন্ধ করবেন। অথচ তারা সরকারে গিয়ে নিজেদের ওয়াদা ভুলে গেছে। ক্রসফায়ারের নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার। জনগণের ভোটে নির্বাচিত হলে এ ধরনের কাজ করার সাহস পেত না সরকার।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার বিকেলে বরিশাল নগরীতে ৮ বছর আগে নিখোঁজ ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের বাসায় গিয়ে তাদের স্বজনদের সমবেদনা প্রদানকালে এসব কথা বলেন তিনি।

সরোয়ার আরও বলেন, কালু ও মিরাজের মা জানেন না তার দুই সন্তান কোথায় কি ভাবে আছে। তার দুই সন্তান বেঁচে আছে কিনা তাও তিনি জানেন না। এই সরকারের আমলে সেই জানার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন একজন মা।

এ সময় মহানগর বিএনপি নেতা মাহফুজুর রহমান, সাবেক যুবদল নেতা খন্দকার গোলাম মোস্তফা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তছলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০১২ মিরাজ ও কালুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা দুই ভাই নিখোঁজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রসফায়ারের নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০