সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা: জি এম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নেতা নন, তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা ও সকল রাজনৈতিক দলের নেতাদের নেতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পাটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিমসহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জিএম কাদের বঙ্গবন্ধু প্রসঙ্গে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তৎকালীন সাত কোটি মানুষের অধিকার আদায়ের জন্য।

তাঁর আদর্শ ধারণ করে এবং তাঁর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধু সম্পর্কে কোন খারাপ মন্তব্য করেননি বলেও দাবি করেন জিএম কাদের। তিনি জানান, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ব্যর্থ হয় তবে আগামীতে জাতীয় পার্টি দেশের অগ্রগতির জন্য এককভাবে রাজনীতি করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা: জি এম কাদের

আপডেট সময় : ০৫:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০