সংবাদ শিরোনাম ::
অধ্যাপক পদে সুপারিশ না করলে করোনা ছড়ানোর হুমকি! আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
অধ্যাপক পদে সুপারিশ না করলে বিভাগে করোনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জৈব-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
এ বিষয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ওই শিক্ষককে অবহিতকরণের জন্য চিঠি দেন, যা সম্প্রতি এই প্রতিবেদকের হাতে পৌঁছেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে ড. মো. নাজমুল হাসান বলেন, ‘করোনা ছড়িয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
’


























