সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নলছিটিতে জীবনের নিরাপত্তা চেয়ে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক :: পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির সোহেল মল্লিক। এসময় তিনি সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের চালানো উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানান।

রোববার বিকেল সাড়ে ৫টায় বরিশাল নগরীর মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার সুবিদপুর ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার হিসেবে আমরা কাজ করছি। বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে আমার পরিবার ও সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জনপ্রিয়তা যখন ক্রমেই বেড়ে চলছে তখন ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার বিভিন্ন সময় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে হামলা ও মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমাকে ভিটেছাড়া করার চেষ্টা করছে ওই ইউপি চেয়ারম্যান।

আমির সোহেল মল্লিক আরও বলেন, আমি সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একাধিকবার প্রার্থী হয়েছিলাম। ব্যাপক জনসমর্থন থাকা সত্বেও দলীয় একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্রে ২০১১ সালের নির্বাচনে আমি হেরে যাই। এরপর ২০১৬ সালের নির্বাচনে আমি প্রার্থী হওয়ার কারণে বর্তমান চেয়ারম্যান আমার প্রতি বিরাগভাজন হয়ে হামলা ও মামলা করে হয়রানি ও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। ২০১৬ সালের আগের আমার নামে কোন মামলা না থাকলেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ায় চেয়ারম্যান আমাকে ১২টি মামলায় ফাঁসিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, এই চেয়ারম্যান চক্রান্ত করে তার কর্মী দিয়ে আমার বাসায় অবৈধ সিল রেখে আমাকে মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। তিনি ২০১৭ সালে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। ওই সময় তার অফিসে আটকিয়ে আমার ওপর নির্যাতন চালানো হয়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে। এলাকায় একক আধিপত্য কায়েম ও জননেতা আমির হোসেন আমু ভাইর কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতে তিনি এ কাজ চালিয়ে যাচ্ছেন। তিন মাস আগে তিনি লোকজন নিয়ে আমার বাড়ি আক্রমন করেন। চেয়ারম্যানের লোকজন আমাকে এলাকা ছাড়তে হুমকিও প্রদান করেছেন। এমন পরিস্থিতিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবনের নিরাপত্তা দানে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা (মেম্বার) অনাস্থা দিয়েছেন। তিনি এ দ্বায়ভার আমাকে দিচ্ছেন। অনাস্থার ঘটনায় আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি তার এরূপ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আমির সোহেল মল্লিকের স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার বলেন, সংবাদ সম্মেলনে আমির সোহেল মল্লিক আমার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে জীবনের নিরাপত্তা চেয়ে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০