মাদারীপুর হাতে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:৪০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০ ১২২ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক গোপালগঞ্জ মুকসুদপুর হতে
গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। অদ্য ২৩ আগস্ট ২০২০ইং তারিখ আনুমানিক বিকাল ১৭.১৫ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ১২১নং ছাগলছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ১। মিন্টু শেখ (৪৫), পিতাঃ মৃত আলিফ শেখ, সাং-কানুড়িয়া, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৪৫০ গ্রাম কথিত গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার লালন শাহ মাজার এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


























