সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বিতর্কের মধ্যেই দ্বিতীয় ভ্যাকসিন আনছে রাশিয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার ভ্যাকসিন তৈরিতে নয়া চমক রাশিয়ার। প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিয়ে বিতর্ক না থামলেও রাশিয়ায় তৈরি করোনার আরও একটি ভ্যাকসিন নিয়ে শোরগোল পড়ে গেছে। রাশিয়ার গণমাধ্যম বলছে, দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ বানিয়েছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। জানা গেছে, রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনের তৃতীয় স্তরের ট্রায়াল চলছে।

সবকিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বরেই সেই ট্রায়াল শেষ হবে। দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ প্রথম দফায় ৫৭ জনের শরীরে টিকা দেওয়া হয়েছিল। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রত্যেকের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি এই প্রতিষেধকটিরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। গোটা বিশ্বের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। ১১ আগস্ট বিশ্বের হিসাবে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করে রাশিয়া।

খোদ রুশ প্রেসিডেন্টের মেয়েকেও সেই টিকা দেওয়া হয়েছে। আগস্টের শেষেই ‘স্পুটনিক ভি’ নামে করোনার সেই ভ্যাকসিন বাজারে আনছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সহায়তায় গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক’। যদিও সেই ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে নানাবিধ প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, করোনার ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করেছে রাশিয়া। খোদ পুতিন সরকারের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন আগেই জানান, তাদের তৈরি ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুই হয়নি। যদিও ইতিমধ্যেই ২০টি দেশ করোনার ভ্যাকসিনের জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। এরই মধ্যে দ্বিতীয় আরও একটি ভ্যাকসিনের তথ্য প্রকাশ্যে এনেছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিতর্কের মধ্যেই দ্বিতীয় ভ্যাকসিন আনছে রাশিয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০