সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বেড়েছে চাল-তেলের দাম, কমেছে আলু-রসুনের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গত এক সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় ৬টি পণ্যের দাম বেড়েছে বলে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে- চাল, সয়াবিন তেল, ছোট দানার মসুর ডাল, মুগ ডাল, অ্যাংকর ও জিরা। বিপরীতে আমদানি করা রসুন, আলু এবং বড় ও মাঝারি দানার মসুর ডালের দাম কমেছে বলে জানিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই তথ্য দিয়েছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম বেড়েছে চালের। নাজির, মিনিকেট, পাইজাম, লতা, স্বর্ণ সব ধরনের চালের দাম গত এক সপ্তাহে বেড়েছে। এর মধ্যে নাজির ও মিনিকেট চালের দাম ৫ দশমিক ৩৬ শতাংশ বেড়ে কেজি ৫৪ থেকে ৬৪ টাকা বিক্রি হচ্ছে।

মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। বর্তমানে এই চালের কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকা। গরিবের মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকায়। এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে লুজ ও বোতল উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। লুজ সয়াবিন তেল এক দশমিক ৮২ শতাংশ বেড়ে কেজি ৮২ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। আর বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম এক দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৪৫০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে।

ছোট দানার মসুর ডালের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১৫ টাকায়, এতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। মুগ ডালের দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে কেজি ১১০ থেকে ১২০ টাকা হয়েছে। অ্যাংকরের দাম ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে কেজি ৪০ থেকে ৪৫ টাকা হয়েছে। আর জিরার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। এতে প্রতি কেজি জিরা ৩০০ থেকে ৪৫০ টাকা হয়েছে।

অপরদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সব থেকে বেশি দাম কমেছে মাঝারি দানার মসুর ডালের। সপ্তাহের ব্যবধানে ১০ দশমিক ৫৩ শতাংশ কমে মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর বড় দানার মসুর ডাল ৩ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৫ থেকে ৭৫ টাকাতে কেজি বিক্রি হচ্ছে।

কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া আলুর দামও গত সপ্তাহে কিছুটা কমেছে। কমেও চড়া দামেই বিক্রি হচ্ছে আলু।

টিসিবি জানিয়েছে, গত এক সপ্তাহে আলুর দাম ৮ শতাংশ কমে কেজি ৩৪ থেকে ৩৫ টাকা হয়েছে। আর আমদানি করা রসুনের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এর মধ্যে এই পণ্যটির দাম কমেছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেড়েছে চাল-তেলের দাম, কমেছে আলু-রসুনের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০