সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

পিরোজপুরে রাতের আধারে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে দিলো দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ শীল নামের এক ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শুভ শীল (২০) মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

আহতের বাবা শ্যামল শীল জানান, সন্ধ্যার দিকে তার ছেলে শুভ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের বাসায় ছিল। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে হেঁটে বাসায় ফিরছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রিজের দক্ষিণ পাড়ের চৌরাস্তা অতিক্রম করে সাহাবুদ্দিনের বাসার কাছে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় হমলাকারীরা তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতা শুভ শীলের হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. রফিক উদ্দিন আহম্মেদের বাসায় হামলা চালিয়ে তার গাড়ি, বাসার দরজা-জানালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করে আওয়ামী লীগের একটি গ্রুপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে রাতের আধারে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে দিলো দুর্বৃত্তরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০