সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভালোবাসার টানে শ্যালিকা নিয়ে দুলাভাই উধাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর ছোটবোন সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হয়েছে। রবিবার কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর পূর্বে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দলবাড়িরপাড় গ্রামের ফুল সরকারের পুত্র আনারুল ইসলামের (৩৫) সঙ্গে একই উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর (নাটির খামার) গ্রামের মহিউদ্দিনের কন্যা লাইলী বেগমের বিবাহ হয়। তাদের পাঁচ বছরের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর শ্যালিকা ছালমা আক্তার রুমির (২২) সঙ্গে আনারুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এদিকে প্রায় দেড় মাস পূর্বে একই ইউনিয়নের হোকডাঙ্গা দালারপাড়া গ্রামের আবু তালেব ব্যাপারীর পুত্র রেজাউল করিম দুখুর সঙ্গে ছালমা আক্তার রুমির বিয়ে হয়। এক সপ্তাহ আগে ছালমা তার বাবার বাড়িতে আসেন। রোববার বিকালে সদ্য বিবাহিতা শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় আনারুল ইসলাম।

মেয়ের পিতা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, প্রায় সাড়ে তিন লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ বড় জামাতা আনারুল ইসলাম আমার ছোট মেয়ে সদ্য বিবাহিত ছালমা আক্তার রুমিকে নিয়ে অসৎ উদ্দেশ্যে পালিয়ে যায়। এ ঘটনায় আমার দুই মেয়ের সংসার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই রাসেল জানান, এ ঘটনায় জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবাসার টানে শ্যালিকা নিয়ে দুলাভাই উধাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০