সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেই নাজিম উদ্দিনের হাতে ঘর ও দোকানের চাবি হস্তান্তর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শেরপুর ঝিনাইগাতি উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিনের হাতে ঘর ও দোকানের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। ভিক্ষাবৃত্তি থেকে উপার্জিত সব অর্থ করোনা তহবিলে দিয়েছিলেন নাজিম। বিষয়টি নজরে আসার পর নাজিম উদ্দিনের পুর্নবাসনের জন্য শেরপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এরইমধ্যে ১৫ শতাংশ জমি নাজিমদ্দিনের নামে বরাদ্দ দিয়েছে সরকার।

তাকে যেন আর কখনো ভিক্ষা করতে না হয় সেজন্য একটি দোকান ও দোকানের মালামাল দিয়েছেন জেলা প্রশাসক। নাজিম উদ্দিনের চিকিৎসার দায়িত্বও নিয়েছে সরকার। ইতোমধ্যে নাজিম উদ্দিনের অসুস্থ মেয়ের চিকিৎসাও করা হয়েছে।
নাজিম উদ্দিন ফকির প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এইডা (এইটা) আমার মতো একজন ভিক্ষুকের জন্য বেহেশখানা।
দোকান ও ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেছেন, এমন একটি মহৎ কাজের সাথে জড়িত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব বলেন, আমরা সবাই আন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহানুভব ব্যক্তি নাজিম উদ্দিনের হাতে পাকা বাড়ি ও দোকানের চাবি তুলে দিতে পেরে প্রশান্তি পেয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেই নাজিম উদ্দিনের হাতে ঘর ও দোকানের চাবি হস্তান্তর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০