সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ব্রাশফায়ারে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে সোনা মিয়া টিলা গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী নিহত হয়েছে। গতরাত (শুক্রবার) দেড়টার দিকে গুচ্ছগ্রামে ঢুকে আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে তার স্ত্রী মোর্শেদা বেগম নিহত ও ছেলে মো. আহাদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত মো. আহাদ দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আব্দুল মালেকের বাড়িতে হামলা করে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা আশপাশের ৩ টি বাড়িতে গুলি ছুঁড়ে। তবে এতে কেউ হতাহত না হলেও বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়।

সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক জানান, দীর্ঘ কয়েক মাস ধরে বাবুছড়া গুচ্ছগ্রামে আঞ্চলিক সংগঠনের বেশকিছু কর্মী অবস্থান করছিল। তাদের বের করে দিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ থেকে বেশ কয়েকবার হুমকি দেয়া হয়।

স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল। তিনি সন্ত্রাসীদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে এমন ঘটনা ঘটাতে পারে। মামলা হলে এ বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাশফায়ারে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০