সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বরিশালে ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক :: বরিশালে বিয়ের পরে স্বামীর সংসারে সুখে রাখার তাবিজ দেওয়া ও ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণের অভিযোগে শঙ্কর দেবনাথ (৭০) নামে এক ভণ্ড ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী ও ওই ভণ্ড ফকিরের ভাগ্নেবধূর মেয়ে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত একটার দিকে নগরীর বাজার রোড সাগর গলিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ফকির শঙ্করকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়- শঙ্কর দেবনাথ দীর্ঘদিন ধরে তার ভাড়া বাসায় ‘ফিকির’ (ঝাঁড়-ফুঁক) দিয়ে আসছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা মালোপাড়ার বাসিন্দা ওই কিশোরী তার মায়ের সঙ্গে বরিশালে আসেন।

মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ের শরীরে জণ্ডিস হয়েছে। আমার মামাশ্বশুর শঙ্কর দেবনাথ অনেকদিন ধরেই শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন রোগের ঝাঁড়-ফুঁক দিতেন। আমি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বরিশালে আসতে বলেন। পরে ‘বৃহস্পতিবার (৬ আগস্ট) এসে অসুস্থ মেয়েকে নিয়ে তার বাসায় উঠি। তিনি শনিবার (৮ আগস্ট) রাত ১০টার পরে আমার মেয়ের শরীরে জটিল রোগ বাসা বেধেছে, স্বামী সংসারে সুখে থাকবে না বলে জানান। শরীরের রোগ এবং বিয়ের পরে সংসারে সুখি হতে হলে তাকে নাওন (গোসল) দিতে হবে মর্মে তার ফিকির দেওয়ার কক্ষে রাখেন। আমি পাশের কক্ষেই ছিলাম। যেহেতু তিনি আমার মামাশ্বশুর, আর আগেও তার বাসায় আমরা আসা-যাওয়া করতাম। তাই সন্দেহের কিছু করিনি। কিন্তু আমার মেয়ে নাওন শেষে বের হয়ে জানায়, তাকে কক্ষে আটকে ঝাঁড়-ফুঁকের নামে ধর্ষণ করা হয়েছে।’

ওই কিশোরী বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে ফিকির ঘরে আটকে দাদু ধর্ষণ করেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত ধর্ষক। বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

ওসি জানান, ধর্ষিত কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ভণ্ড ফকিরকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ঝাঁড়-ফুঁকের নামে নাতনিকে ধর্ষণ, ভণ্ড ফকির গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০