সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গায়েবি হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন ওসি প্রদীপ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় আগেই কক্সবাজারের টেকনাফ থানা থেকে প্রত্যাহার হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। গতকাল আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার একটি ভিডিও গত ২৫ জুলাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এই ভিডিওতে ওসি প্রদীপ বলেন, ‘টেকনাফের প্রতিটি পাড়া-মহল্লার ইয়াবা কারবারিদের গ্রেফতার করা হবে।

যাদের পাওয়া যাবে না, তাদের ঘরবাড়ি, দোকানপাট, যানবাহন সমূলে উৎপাটন করা হবে। তাদের বাড়িতে গায়েবি হামলা হবে। কোনো কোনো বাড়ি ও গাড়িতে গায়েবি অগ্নিসংযোগও হতে পারে। ’ ওসির এই ভীতিকর ভিডিও বার্তা নিয়ে কক্সবাজারে ব্যাপক আলোচনা শুরু হয় সে সময়।

স্থানীয় একটি অনলাইন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ কুমার দাশ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে টেকনাফ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার নিমিত্তে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা প্রতিটি ইউনিয়নকে দুটি ভাগে ভাগ করেছি এবং প্রতিটা ইউনিয়নে আপনারা জানেন যে- ৯টি করে ওয়ার্ড রয়েছে। আমরা কোনোটাতে ৪টি, কোনোটাতে ৫টি করে দুটি বিট করেছি এবং প্রতিটা বিটে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর, একজন এএসআই এবং ১০ কনস্টেবলের নেতৃত্বে আমরা একটি টিম গঠন করেছি। আমরা নির্দেশনা দিয়েছি- প্রতিটি পাড়া-মহল্লায় যে সব ইয়াবা কারবারি রয়েছে ওদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার করার পর ওদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যদি তাদের পাওয়া না যায়, তাহলে তারা যেখানে ইয়াবা বিক্রি করে, ওদের ঘর-বাড়ি, ওদের দোকানপাট বা যে সব যানবাহনের মাধ্যমে তারা ইয়াবা পাচার করে, ওই সব যানবাহনকে সমূলে উৎপাটন করতে হবে।
ওই সব বাড়িতে গায়েবি হামলা হবে, কোনো কোনো বাড়িতে গায়েবি অগ্নিসংযোগ হবে এবং কোনো কোনো গাড়িতে গায়েবি অগ্নিসংযোগও হতে পারে। এ বিষয়টা লক্ষ্য করে আমরা একেবারে যেমন কোনো একটি মানুষের শরীরে ক্যান্সার হওয়ার পরে যেমন ওই অংশটুকু একেবারে কেটে ফেলে দেই, আমরা এখন প্রতিটি পাড়া-মহল্লা থেকে ইয়াবা কারবারিদের একেবারে সমূলে উৎপাটন করার জন্য একটি কার্যক্রম গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এ লক্ষ্যে সাবরাহা কাজ করেছি গতকাল। আজকে হাবিলছড়া ইউনিয়নে জিয়াউদ্দিন মামুনের বাড়িতে গায়েবি হামলা হয়েছে এবং গায়েবি আগুনও ধরেছে। পরিপূর্ণভাবে ইয়াবা নির্মূলের জন্য যতটুকু শক্ত হওয়া প্রয়োজন, যা যা করা প্রয়োজন, আমি টেকনাফবাসীর জন্য সব কাজ করে যাব।

ইতিমধ্যে আমরা, আপনারা জেনে থাকবেন যে কয়েকজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছি, ওদের জিজ্ঞাসাবাদে- ওরা কার কাছ থেকে ইয়াবা কিনেছে? ইয়াবার উৎস কোথায়? ওটা জেনে তাদের গ্রেফতার করেছি। ওদের বিরুদ্ধে অনতিবিলম্বে অত্যন্ত শক্ত ব্যবস্থা আমরা নেব। ওরা যে বাড়িতে থেকে ইয়াবা ক্রয় করবে, ওই বাড়িকে সমূলে উৎপাটন করে দেব। অর্থাৎ কোনো ইয়াবা কারবারি ছাড় পাবে না। আমরা যখন আগে বলতাম যে- বাদ যাবে কোনো শিশু। ওই স্লোগানকে সামনে রেখে আমরা বলছি- ছাড় পাবে না কোনো মাদক কারবারি। টেকনাফে একজন মাদক কারবারিও ছাড় পাবে না। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে পুরো টেকনাফ উপজেলাকে একদম ইয়াবা মুক্ত একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার জন্য, যা যা করা প্রয়োজন সব কার্যক্রম গ্রহণ করেছি, ‘আমরা ইতিমধ্যে এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছি এবং তা অব্যাহত থাকবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গায়েবি হামলা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন ওসি প্রদীপ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০