সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কিডনি ও লিভার রোগে আক্রান্ত সেই শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি বরিশাল শেবাচিমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় জটিল
কিডনি ও লিভার রোগে আক্রান্ত ৮ বছরের সেই শিশু আব্দুল্লাহর শারীরিক
অবস্থার অবনতি হয়েছে। ২৯ জুলাই বুধবার সকালে তাকে বরিশাল শেবাচিম
হাসপাতালে কিডনি বিভাগে ভর্তি করা হয়েছে। তার পিতা খলিল খান জানান
আব্দুল্লাহর প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বেশ কিছু
পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। এদিকে বিভিন্ন পত্রিকায় ‘শিশু
আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি, প্রতিজন এক টাকা করে দিলে বেঁেচ
যেতে পারে তার প্রাণ’ শিরোণামে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে তাকে নিয়ে মানবিক পোষ্ট দেওয়া হলে কয়েকজন সহৃদয়বান ব্যক্তি তার
চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের দেওয়া ৭ হাজার টাকায়
বর্তমানে আব্দুল্লাহর চিকিৎসা চলছে। যা তার উন্নত চিকিৎসার জন্য অপ্রতুল।
তাকে বাঁচাতে কয়েক লাখ টাকার প্রয়োজন। সবাই একটু মানবিক দৃষ্টিকোনে
সহায়তার হাত বাড়িয়ে দিলে এ শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তার হতদরিদ্র পিতা-মাতা মাদার অব হিউম্যানিটি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের সহৃদয়বান বিত্তবানদের কাছে
আর্থিক সহায়তার জন্য করুন আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর
মো. খলিল খান ০১৭৭৭০২১০০৫। প্রসঙ্গত বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের
লবনসাড়া গ্রামের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ কিডনি ও লিভার রোগে
আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে সুচিকিৎসার অভাবে
সে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গুরুতর অসুস্থ শিশু পুত্রকে নিয়ে তার
হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে কেবলই অমানিশার ঘোর অন্ধকার। উপজেলার
লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল খানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ (৮) গত ৭ মাস পূর্বে হঠাৎ করে
অসুস্থ হয়ে পড়ে। বরিশালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও লিভারে
জটিল সমস্যা ধরা পড়ে। তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে
সুচিকিৎসা করালে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে।
কিন্তু তার হতদরিদ্র দিনমজুর পিতার পক্ষে সেই ব্যয়ভার বহন করে ছেলের
উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিডনি ও লিভার রোগে আক্রান্ত সেই শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি বরিশাল শেবাচিমে

আপডেট সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০