সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

রাজধানীতে বন্ধ হল আর ও একটি হাসপাতাল। আজকের ক্রাইম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি।

এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়। প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।
চিঠিতে আরো বলা হয়, হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়।

ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে বন্ধ হল আর ও একটি হাসপাতাল। আজকের ক্রাইম

আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০