সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই…. শিশু আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ২৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ ‘মানুষ মানুষের জন্য,জীবন
জীবনের জন্য’ প্রখ্যাত সঙ্গীত শিল্পি ভূপেন হাজারিকার কালজয়ী এ গানের
বাস্তব রূপায়ন হলে সবার একটু সহানুভূতি ও সহযোগিতায় কিডনি ও লিভার রোগে
আক্রান্ত হয়ে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হওয়া মাত্র ৮ বছরের একটি শিশু
অঙ্কুরে হারিয়ে না গিয়ে প্রস্ফুটিত হয়ে দেশ, সমাজ ও পরিবারে সৌরভ ছড়াতে
পারে। বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের আব্দুল্লাহ
নামের এ শিশুটি বাঁচতে চায়। তার দু’চোখে বাঁচার করুন আকুতি। কিডনি ও
লিভার রোগে আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে
সুচিকিৎসার অভাবে সে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গুরুতর অসুস্থ শিশু
পুত্রকে নিয়ে তার হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার।
হতদরিদ্র পরিবারের এ শিশুটিকে নিজের সন্তান কিংবা স্বজন ভেবে মানবিক
দৃষ্টি কোন নিয়ে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলে সে পুনরায় সুস্থ ও
স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। উপজেলার লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল
খানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র
আব্দুল্লাহ (৮) গত ৭ মাস পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বরিশালে
চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও লিভারে জটিল সমস্যা ধরা পড়ে।
তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা করালে সুস্থ
হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার হতদরিদ্র
দিনমজুর পিতার পক্ষে সেই ব্যয়ভার বহন করে ছেলের উন্নত চিকিৎসা করানো
সম্ভব নয়। ফলে নিরুপায় হয়ে প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তিনি মাদার অব
হিউম্যাািনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ-বিদেশের সহৃদয়বান
বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য করুন আকুতি জানিয়েছেন। সাহায্য
পাঠানোর বিকাশ নম্বর মো. খলিল খান ০১৭৭৭০২১০০৫। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই…. শিশু আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি

আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০