সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রকে টপকে ২০২৪ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন। এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে।

ইউরোপের পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না। এসময়টায় এশিয়ার ৫টি দেশের জিডিপি প্রবৃদ্ধি শীর্ষ অবস্থানে থাকবে। এরমধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে।

দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংস্থাটির প্রতিবেদন বলছে, ‌১৯৯০ সাল থেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চীন।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এশিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও বিশ্ববাজারে স্বকীয় স্থান করে নিয়েছে।

তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির বাধাঁ হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, পরিবেশ বিপর্যয়, সুশাসনের অভাব।
১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চীনের অবস্থান ছিলো দশম। ২০২৪ সালে যা শীর্ষে আসার কথা রয়েছে। ২০২৪ সালে ভারত পৌঁছাতে পারে তৃতীয় অবস্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের স্থানে ভারতের নাম ছিলোই না। ২০২৪ সালে শীর্ষ দশের তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই থাকবে এশিয়ার। তালিকার নিচের অবস্থানে থাকবে ইউরোপের দেশগুলো। অষ্টম অবস্থানে থাকবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, এমনটাই পূর্বাভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০