রাজাপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার-২। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ১০৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্য মোঃ গোলাম ফারুক মোল্লা (৪৮) সহ ২ ব্যক্তিকে পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পুটিয়াখালী ইউপি সদস্যের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গোলাম ফারুক মোল্লা উপজেলার পুটিয়াখালী এলাকার মৃত আলী মোল্লার পুত্র ও গালুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা কৃষকদল এর সভাপতি।
পুলিশ জানায়, গত ১৪ জুলাই ঐ এলাকার ফাতিমা রাজাপুর থানায় মারামারির অভিযোগে ইউপি সদস্য সহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ( মামলার নং১২)। ঐ মামলায় তিনি এজাহার ভূক্ত ২ নাম্বার আসামি।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্তপলাতক আসামি মোঃ সজীব হাওলাদার (২২)কে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেছে র্যাব -৮। শনিবার রাতে সজিব এর নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়াইয়া এলাকার মোঃ ফরিদ হাওলাদার এর পুত্র।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আজ সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।


























