সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার ও কেডিকে ইউনিয়নের কাশিপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। ২টি ব্যাবসা প্রতিষ্ঠানকে করা হয়েছে ১৮,০০০/-(আঠার হাজার) টাকা জরিমানা। নষ্ট করা হয়েছে বিপুল পরিমাণ নকল পণ্য।

শনিবার (২৫ জুলাই) দিনভর ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ। অভিযানে মুদিখানা, ফলের দোকান, মাছ বাজার, সবজিবাজার ও হোটেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এসময় কাশিপুরের মেসার্স রত্না ড্রিংকসকে পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করা, নকল রোবট ড্রিংকস তৈরি ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী১৫,০০০/-(পনের হাজার) টাকা জরিমানা করা হয় এবং তৈরিকৃত নকল পণ্যগুলো নষ্ট করে দেয়া হয়। পাশাপাশি কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে হাসাদাহ বাজারে মেসার্স মরিয়ম স্টোরকে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৫১, ধারায় ৩,০০০/- টাকাসহ শনিবারের এ অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০/- (আঠার হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় হাসাদাহের মাছ ও সবজি বাজার তদারকি করা হয় এবং সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

অভিযানে জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান এবং জেলা পুলিশের একটি টিম সজল আহম্মেদকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০