সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

র‌্যাব- এর অভিযানে ঢাকা হতে জেএমবির ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮ এর অভিযানে ঢাকা হতে জেএমবির ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার। র‌্যাব-৮ তার আওতাধীন এলাকায় জঙ্গী/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে জেএমবির একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এবং রাজৈর থানায় মামলা দায়ের করে। তারপর থেকেই র‌্যাব-৮ উক্ত মামলার তদন্ত করতে থাকে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল ২১ জুলাই ২০২০ তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর ০৪(চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন ঃ

(ক) মোঃ জিহাদুল ইসলাম(২৫), পিতা-মোঃ ছাকায়েত হোসেন তালুকদার, স্থায়ী সাং-দক্ষিণ শিয়ালকাঠি, পোঃ-ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।
(খ) মোঃ রাফী আহমেদ ভূইয়া (২৬), পিতা- মোঃ নকিব হোসেন ভূইয়া, স্থায়ী সাং- দিলারপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, বর্তমানে- ২২৭/৩(এ) দক্ষিণ পীরের বাগ, ১৩নং ওয়ার্ড, থানা-মিরপুর, জেলা-ঢাকা,
(গ) মোঃ আল-আমিন (২২), পিতা-মোঃ আক্কাস আলী শাহ, স্থায়ী সাং-বাবুলচারা শাহ পাড়া, পোঃ দিঘা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, বর্তমানে- আলিফ-৫, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা,
(ঘ) আকবর হোসেন হৃদয়(২৩), পিতা-মোঃ শহিদুল্লাহ, স্থায়ী সাং-মাদারতলী, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে- ঢাকা উদ্যান হাউজিং, ৩নং রোড, এ বøক, মোহাম্মদপুর, ঢাকাদের গ্রেফতার করে।

আটককৃত আসামী মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এবং মোঃ রাফী আহমেদ ভূইয়া উবার/পাঠাও এ রাইড শেয়ার করে বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব- এর অভিযানে ঢাকা হতে জেএমবির ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০