সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রাজাপুরে ঝুঁকেপড়া একটি গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজাপুর প্রতিনিধি:
বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকেপড়া একটি গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার শাহ্ আলম (৬৫), ভান্ডারিয়ার আবুল হোসেন (৩২), বরগুনার পাথরঘাটার মুহিবুল্লাহ (২৮), ওয়ালিউল্লাহ্ (৫০) ও মো. মামুন (৩০)।
স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম জানায়, সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। এ সময় ঘর থেকে বেড়িয়ে মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাসটি দেখে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। মহাসড়কের পাশেই দির্ঘদিন ধরে বিপদ জনকভাবে ঝুঁকেথাকা একটি বড় রেইনট্রি গাছের সাথে ধাক্কা লেগে বাসের উপরের অংশ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। গাড়ি চালকের অসতর্কতা ও ঝুঁকেপড়া গাছ, দুটোই দুর্ঘটনার জন্য দায়ি। সৈকত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৩৬) বাসটি চট্টগ্রাম থেকে পাথরঘাটায় ফিরছিলো।
রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্র জানায়, রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের চারজনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ঝুঁকেপড়া একটি গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ির ছাদ উড়ে গেছে।

আপডেট সময় : ০৯:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০