সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালসহ সারাদেশে আরও ২ দিন ভারী বৃষ্টির শঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ বৃষ্টিপাত মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আরো দুই দিন থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে দেশের সবচেয়ে বেশি ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালসহ সারাদেশে আরও ২ দিন ভারী বৃষ্টির শঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০