সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ৩৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামে স্বামীর বিরুদ্ধে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন স্ত্রী। সোমবার (২০ জুলাই) বিকেলে ওই স্বামীর বিরুদ্ধে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, ঘোপখালী গ্রামের আব্দুল রব বেপারীর পুত্র ৫ সন্তানের জনক লম্পট সেলিম বেপারী (৬০) দীর্ঘদিন ধরে তার নিজের মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হয়ে প্রতিবাদ করলে পিতা মেয়েটির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। গত ৫ জুলাই ওই লম্পট পিতা সেলিম মেয়েটির মাকে কৌশলে বাজার করার কথা বলে হাটে পাঠিয়ে দিয়ে একাকী ঘরে মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে এলে মেয়েটি তার মায়ের কাছে ঘটনাটি সম্পর্কে জানায়। এরপর সেলিম বেপারীর কাছে তার স্ত্রী ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী হুমকি দেয় এই ঘটনা কাউকে জানালে এবং মামলা-মোকদ্দমা করলে পরিবারের সবাইকে খুন করবে। সেই থেকে স্বামীর অব্যাহত অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বজনদের সাথে আলোচনা করে ঘটনার ১৭ দিন পরে থানায় মামলাটি দায়ের করেন স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০