সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় এক নারীর বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর
ইউনিয়নের মহিষাপোতা গ্রামের এক নারীর বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন
করেছেন। সোমবার বিকালে বানারীপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
তারা অভিযোগ করেন গত ৬ রমজান একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে মহিষাপোতা
গ্রামের ফিরোজের স্ত্রী ঝর্না বেগম প্রতিবেশী শহীদ মোল্লার ছেলে জালিছ
মাহমুদকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে সে আহত হয়। এ বিষয়ে ঝর্না
বেগমের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া
যায়নি। উপরন্তু ঝর্না বেগম বাড়ির সামনে থেকে প্রতিপক্ষ পরিবারের কোন
সদস্যকে দেখলেই বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল করা সহ ইট-পাটকেল নিক্ষেপ
করে থাকে। ঝর্না বেগমের ঘরের সামনের ওই রাস্তা ছাড়া প্রতিবেশীদের
বানারীপাড়া পৌর শহর কিংবা অন্য কোথাও যেতে বিকল্প রাস্তা নেই। সংবাদ
সম্মেলনে তারা অভিযোগ করেন এমন অবস্থায় ঝর্না বেগমের অত্যাচারে তারা
অতিষ্ঠ হয়ে পড়েছেন। একজন নারীর কারণে গোটা এলাকার শান্তি নষ্ট হচ্ছে বলে
তারা দাবি করেন। তারা আরও অভিযোগ করেন ঝর্না বেগম তার বাবা ও মায়ের বয়সী
বৃদ্ধ-বৃদ্ধাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেন নাা। তারা ঝর্না বেগমের
অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এদিকে এ
ব্যপারে ঝর্না বেগম জানান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি আরও
দাবি করেন সংবাদ সম্মেলনকারীরা বরং তাকে নানাভাবে হয়রাণি করে থাকেন। ।
এছাড়া সংবাদ সম্মেলনে বহিরাগতদের নিয়ে আসা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় এক নারীর বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০