সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ট্রাম্পকে যে ‘কঠিন’ বার্তা দিলেন কিম জং উনের বোন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আমেরিকাকে কড়া বার্তা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা ও তার বোন কিম ইয়ো-জং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার আর কোনও শীর্ষ বৈঠক করবে না। ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত তার দেশের এই অবস্থান পরিবর্ন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর আগে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন।

এরপর তারা আরও দুইবার বৈঠক করলেও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে মতবিরোধের কারণে ২০১৯ সালের গোড়ার দিকে হ্যানয় শীর্ষ বৈঠক ভেঙে যায়।
চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, তার কাছে ‘উপকারী’ মনে হলে তিনি কিমের সঙ্গে ‘অবশ্যই’ আবার বৈঠকে বসবেন। পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়লাভের সম্ভাবনা সৃষ্টিকারী যেকোনও বিষয়কে ট্রাম্প ‘উপকারী’ বলে মনে করেন।

কিন্তু কিম ইয়ো-জং আজ শুক্রবার সুস্পষ্ট ভাষায় বলেছেন, “এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আর কোনও আলোচনা নয়।

”
তিনি আরও বলেন, এখন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির (ট্রাম্পের) স্বার্থ রক্ষা করবে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠক করার ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পকে যে ‘কঠিন’ বার্তা দিলেন কিম জং উনের বোন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০