সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ভারতীয় সব সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করল নেপাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নেপাল সরকার এবং তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার ‘মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগে ভারতীয় সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে দেশটি। বৃহস্পতিবার বিকালে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

নেপালের অভিযোগ, ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে তাদের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে।

গত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছে ভারত-নেপাল বিরোধ।

নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়েছে। আর তা দেখানোর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। এই খবরগুলি সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপাল।

নেপালের কমিউনিস্ট পার্টির মুখপত্র এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী নারায়ন কাজি শ্রেষ্ঠা নেপালের সংবাদমাধ্যমে বলেন, নেপালের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলি।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নেপালের এক কেবল অপারেটর জানিয়েছেন, তাদের সমস্ত ভারতীয় সংবাদমাধ্যম না দেখানোর জন্যে বলা হয়েছে। আর সেই নির্দেশ আসার পরেই বৃহস্পতিবার বিকেল থেকে নেপালের মাটিতে সমস্ত ভারতীয় সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারতের রাষ্ট্রায়ত্ত চানেল দুরদর্শন চালু থাকবে।

ভারতের সমস্ত চ্যানেল নেপালে বন্ধ করে দেওয়া নিয়ে এখনও যদিও ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতীয় সব সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করল নেপাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০