সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

৯ বছরে সর্বোচ্চ সোনার দাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

গতকাল লন্ডনের বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮০০.৮৬ ডলার, যা গত সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এর আগে ২০১১ সালে ইউরোপের অর্থনৈতিক সংকটের সময় স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস যুক্তরাষ্ট্রের ঋণমান কমালে তখন বিশ্ববাজারে সোনার দাম যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এক হাজার ৯২১.১৮ ডলার হয়।

এ বছর এরই মধ্যে সোনার দাম বেড়েছে ১৯ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যবান এ ধাতুর দাম এ বছর এক হাজার ৯০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। অ্যাকটিভ ট্রেডসের প্রধান বিশ্লেষক কার্লো আলবার্তো ডে ক্যাসা বলেন, ‘এটা নিয়ে খুব বেশি আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, কারণ অর্থনৈতিক নিম্নমুখিতার এ সময়ে সত্যিকারে নিরাপদ স্বর্গ যেটি সেটির দাম বাড়ছে। যদিও বিনিয়োগকারীরা এখনো শেয়ারবাজারে বিনিয়োগ করছে, কিন্তু তারা সেখানে পুরোপুরি আস্থা রাখতে পারছে না। যেটা রাখা যায় সোনায় বিনিয়োগে।

মার্কেটস ডটকমের প্রধান বাজার বিশ্লেষক নিল উইলসন বলেন, ‘বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাংক যে প্রণোদনা দিচ্ছে তাতে মূল্যস্ফীতির ভয়ে অনেকে সোনায় বিনিয়োগ করছে। ’ এদিকে বিশ্ববাজারে বাড়ায় বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়ছে। বর্তমানে দেশে সবচেয়ে ভালো মানের সোনা প্রতি ভরি প্রায় ৭০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ বছরে সর্বোচ্চ সোনার দাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০