সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পিরোজপুরে চেম্বারের রিসিপশনিস্টকে ধর্ষণ ডাক্তার গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে চেম্বারের রিসিপশনিস্টকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৫৫) নামের এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতা গতকাল রাতে ওই ডাক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছর পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে ওই ছাত্রী। এর পর গত ১৮ জুন সে পিরোজপুর শহরের ডায়বেটিকস সমিতিতে কর্মরত ডাক্তার শাহ আলমের সদর রোডের (বড় মসজিদের পূর্ব পাশে) ব্যক্তিগত চেম্বারে রিসিপশনিস্ট পদে সাত হাজার টাকা বেতনে চাকরি নেয়। চাকুরি নেওয়ার পর থেকে ডাক্তার শাহ আলম মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করে আসছিলো। গত ১ জুলাই চেম্বারে কেউ না থাকার সুযোগ নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই মেয়েটি শাহ আলমের বিবস্ত্র ছবি তোলার চেষ্টা করলে তিনি মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেন।

এদিকে মেয়েটির মোবাইলের দাম বাবদ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার তার ব্যক্তিগত চেকের (০০৯৬৫৫২) মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু মেয়েটির পরিবার ব্যাংকে গিয়ে জানতে পারে ওই চেকে ডাক্তার শাহ আলমের কোন গচ্ছিত টাকা নাই।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল বলেন, গত রাতে মেয়েটির অভিযোগ পাওয়ার সাথে সাথেই ওই ডাক্তারকে গ্রেপ্তার করে আনি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে চেম্বারের রিসিপশনিস্টকে ধর্ষণ ডাক্তার গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০