সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জামিন পেলো রিফাত হত্যা মামলার আরেক আসামি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: দেশের বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রথম আসামি জয়চন্দ্র সরকার চন্দনকে জামিন দিয়েছেন আদালত।
দীর্ঘ এক বছর কারাবাস শেষে বুধবার (০১ জুলাই) বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান চন্দনের জামিন মঞ্জুর করেন। এনিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে নয়জন আসামি জামিনে রয়েছেন। আর প্রাপ্তবয়স্ক ১০ আসামিদের মধ্যে শুধুমাত্র নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে আছেন।

গত বছরের ২৬ জুন রিফাত হত্যাকাণ্ডের পরেরদিন ২৭ জুন চন্দনকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডে চন্দনকে গ্রেপ্তারের মধ্য দিয়েই মামলার আসামিদের গ্রেফতার শুরু হয়।

এ বিষয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে পাঁচ নম্বর আসামি জয়চন্দ্র সরকার চন্দন। ইতোমধ্যে সে আদালতে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও বলেন, চন্দনের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নার্গিস পারভীন সুরমা। মঙ্গলবার তিনি চন্দনের জামিনের আবেদন করেন। বুধবার শুনানির নির্ধারিত দিন ছিল। কিন্তু আইনজীবী নার্গিস পারভীন সুরমা অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আমি শুনানি করি। এরপর শুনানি শেষে আদালত দুপুর ১২টার দিকে চন্দনকে জামিন দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিন পেলো রিফাত হত্যা মামলার আরেক আসামি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০