সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

শাক ভেবে রান্না করে খেলো ‘গাঁজা পাতা’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মেথি শাক মনে করে গাঁজা রান্না করে খেয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার একটি পরিবার। আর তার ফলাফল হাতেনাতেই পেয়েছেন তারা।
গাঁজার ওই তরকারি খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং এনডি টিভি জানায়, গত শনিবার নিতীশ নামে এক ব্যক্তিকে মেথি শাক বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা।

কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নিতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজার তরকারি রান্না করেন পিঙ্কি।

এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাদের শরীর খারাপ লাগতে থাকে। তারা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তারা অজ্ঞান হয়ে যান।

পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তারা ওই সবজি বিক্রেতা নাভাল কিশোর গুপ্তাকে আটক করেন।

জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা গাছ দেন। কিন্তু তদন্তকারীরা এই জবাবে সন্তুষ্ট হননি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাক ভেবে রান্না করে খেলো ‘গাঁজা পাতা’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০