সংবাদ শিরোনাম ::
গলা কেটে ২ মেয়েকে হত্যার পরে বাবার বিষপান। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: দুই মেয়েকে গলা কেটে হত্যার পর বাবা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার ভোরে উপজেলার কাশিয়াইশ ইউপির ভান্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুকু বড়ুয়া ও ছোট বোন নিশু বড়ুয়া। তাদের বাবার নাম মোখেন্দু বড়ুয়া।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে দুই মেয়ে নানার বাড়িতে থাকতেন। করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় দুই মাস আগে গ্রামে এসে শ্বশুরবাড়িতে থাকেন মোখেন্দু বড়ুয়া। বুধবার ভোরে দুই মেয়েকে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, দুইটি খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


























