সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পাপিয়ার আরেক অবৈধ তথ্যের খোঁজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে বহুল সমালোচিত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার আরো প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ জুন) এই তথ্য দেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মামতাজ।

এদিকে পাপিয়া বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন ডেপুটি জেলার অলিভা শারমিন।

গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা ও নরসিংদীতে পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সম্পদের খোঁজ পায় র‌্যাব।

এ ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে জাল নোটের একটি এবং অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে সংস্থাটি। পরে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করে সিআইডি। পাশাপাশি পাপিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক।

দুদকের শাহীন আরা মামতাজ জানান, তদন্তে পাপিয়ার বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। তাকে অন্য একটি সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। এর পর দুদকের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে।

জানা গেছে, পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। মাদক মামলার তদন্তে তাকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। একদিন জিজ্ঞাসাবাদের পর জ্বর হওয়ায় তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

তবে ফের রিমান্ডে নিয়ে তাকে বাকি ১৩ দিন জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে।

এদিকে সিআইডির করা মানিলন্ডারিং মামলার অগ্রগতি বিষয়ে ডিআইজি ইমতিয়ার আহমেদ জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে মামলার কাজ পুরোদমে চলছে না। তবে ভার্চুয়াল কাজকর্ম চলছে।

তদন্ত করতে হলে কারও কারও কাছে যেতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা ওইভাবে সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এ মামলায় পাপিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাপিয়ার আরেক অবৈধ তথ্যের খোঁজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০