সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

যুদ্ধের প্রস্তুতিতে ভারত, বিপুল যুদ্ধাস্ত্র নিয়ে পাশে বন্ধুরা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রণ প্রস্তুতিতে ভারত লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে ১৫ জুন রাতে সংঘর্ষের এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। চীনকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে লাদাখে পৌঁছে গেছে প্রায় ৫০ হাজার অতিরিক্ত সেনা। টি-৯০ ভীষ্ম ট্যাংক, বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, এয়ার সার্ভেল্যান্স সিস্টেম।
সামরিক শক্তি আরো মজবুত করতে এবার জোর প্রস্তুতি চালাচ্ছে নয়াদিল্লি। এবার কঠিন সময়ে বন্ধুদেরও পাশে পেতে চলেছে ভারত। আমেরিকা, ফ্রান্স, ইজরায়েল ও রাশিয়া থেকে কমপক্ষে ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম পেতে চলেছে ভারত।

আগামী মাসে ভারতীয় বিমান বাহিনীর হাতে আসছে বিশ্বের প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে পরিচিত রাফাল। বিমানঘাঁটি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী রণতরীর রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রঘাঁটিতে হামলা চালাতে সক্ষম এই রাফাল। ২৭ জুলাইয়ের মধ্যে পরবর্তী রাফাল বিমানগুলো ভারতে পাঠানোর কথা ফ্রান্সের। যদিও ঠিক কত সংখ্যক রাফাল যুদ্ধবিমান ভারত হাতে পাবে, তা স্পষ্ট জানা যায়নি। প্রসঙ্গত, ২০১৬ সালে হওয়া ৫৯ হাজার কোটি রুপির চুক্তি অনুযায়ী প্রথম লটে যে ৩৬টি রাফাল বিমান ভারতের পাওয়ার কথা, তার সব কটি দেশে এসে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে।

এছাড়াও আপৎকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। দফায় দফায় সেই সব অস্ত্র ভারতে আনা হচ্ছে। এরমধ্যে রয়েছে, বিপুল সংখ্যক অ্যান্টি-ট্যাংক মিসাইল, রকেট লঞ্চার, বোমা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন বিমান। রাশিয়ার কাছ থেকে কয়েক হাজার অ্যান্টি-ট্যাংক মিসাইল, অনেকগুলো টি-৯০ ব্যাটল ট্যাংকের ইঞ্জিন, ট্যাংকের অন্যান্য অংশ, বিপুল সংখ্যক মাল্টিব্যারেল রকেট লঞ্চার কিনেছে ভারত।

ইজরায়েলের থেকে কেনা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকেল বা চালকবিহীন উড়ন্ত যান এবং ভারতীয় নৌ-সেনার জন্য বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র।

ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে ক্রমাগত গোপন তথ্য আদানপ্রদান করছে আমেরিকা। বিভিন্ন বিষয়েই মার্কিন গোয়েন্দা সংস্থার থেকে গোপন তথ্যের পাশাপাশি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ইনপুট পাচ্ছেন ভারতীয় সেনা গোয়েন্দারা।

সামরিক বিশ্লেষকদের মতে, লাদাখ পরিস্থিতির জেরে সামরিক তৎপরতা যেভাবে দ্রুত বাড়ছে, তা খুব স্বাভাবিক চিত্র মোটেই নয়। তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে নয়াদিল্লি। সেই কারণেই জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র কেনা হয়েছে।

সূত্র- ইন্ডিয়া টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধের প্রস্তুতিতে ভারত, বিপুল যুদ্ধাস্ত্র নিয়ে পাশে বন্ধুরা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০