সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

রাস্তায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রকাশ্যে মাইক্রোবাস চালককে খুন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালককে খুন করেছেন এক স্বামী। রোববার (২৮ জুন) দিন-দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালক রিপন হোসেন (৩০) বাঘারপাড়ার মহিরন গ্রামের প্রশিকার মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত বরকত উল্লাহ খান (২৮) নামে ওই স্বামীকে আটক করেছে পুলিশ। আটক বরকত যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে বরকত উল্লাহ ও তার স্ত্রী পিংকি খাতুন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় পিংকিকে নিয়ে বাজে মন্তব্য করেন মাইক্রোবাস চালক রিপন। বিষয়টি নিয়ে বরকত উল্লাহর সঙ্গে কথাকাটাকাটি হয় রিপনের। একপর্যায়ে রিপনকে ছুরিকাঘাত করেন বরকত। তাকে ঠেকাতে এসে আহত হন স্থানীয় ওষুধ ব্যবসায়ী হিরু আহমেদ। পরে স্থানীয় লোকজন রিপন ও হিরুকে উদ্ধার করে হাসপাতালে নিলে রিপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত হিরুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন বরকতকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বাঘারপাড়া বাজারে মিছিলও করে স্থানীয় জনতা।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন সাংবাদিকদের বলেন, স্ত্রীকে উত্ত্যক্ত করার সূত্র ধরে ছুরিকাঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত বরকত উল্লাহ খানকে আটক করা হয়েছে। তার স্ত্রীও পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রকাশ্যে মাইক্রোবাস চালককে খুন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০