সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

গায়ের কাছে হাঁচি দেয়ায় পিস্তল তাক করেছেন এমপি দেহরক্ষী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গায়ের কাছে হাঁচি দেয়ায় দলীয় কর্মীর দিকে পিস্তল তাক করেছেন উত্তর দমদমের বাম দলীয় এমপি তন্ময় ভট্টাচার্যের দেহরক্ষী।

বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের আমডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে কলকাতাল আনন্দ বাজার পত্রিকা জানায়, আম্ফানের ক্ষতিপূরণের কাজে দুর্নীতির অভিযোগ এনে দলের পক্ষ থেকে আমডাঙা থানা ও বিডিও অফিসে স্মারকলিপি দিতে আসেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। কর্মসূচি শেষে গাড়িতে ওঠার সময় গোলমালের সূত্রপাত ঘটে।

খবরে বলা হয়, সিপিএমের বিধায়ক তন্ময় গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যে বামফ্রন্টের এক কর্মী হঠাৎ হাঁচি দেন। কর্মীদের একাংশের অভিযোগ, সে সময় দেহরক্ষী ওই কর্মীকে ধাক্কা দিয়ে বলেন, গায়ের উপরে হাঁচছেন কেন? এর পরেই শুরু হয় গোলমাল। ওই কর্মীর গায়ে হাত তোলার প্রতিবাদ করে দেহরক্ষীকে ধাক্কা দিতে থাকেন উপস্থিত নেতা-কর্মীরা। এ সময় আমডাঙা ব্লক অফিসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।

গোলমালের সময় বিধায়কের দেহরক্ষী, সাদা পোশাকের পুলিশকর্মীর কোমর থেকে পিস্তল বের করে বিক্ষোভকারীদের দিকে তাক করে গুলি করার হুমকি দেন। তবে বিধায়ক তন্ময় ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বিধায়ক বলেন, করোনা আতঙ্কে হাঁচির জেরে ভুল বোঝাবুঝিতেই এই ঘটনা। বারাসত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গায়ের কাছে হাঁচি দেয়ায় পিস্তল তাক করেছেন এমপি দেহরক্ষী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০