সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

প্রতিবন্ধী শিশুর মুখে গাছের পাতা ঢুকিয়ে ‘ধর্ষণ’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এক প্রতিবন্ধীকে কৌশলে ডেকে পাশের ভিটার পাট ক্ষেতে নিয়ে মুখে গাছের পাতা ঢুকিয়ে ধর্ষণ করে। ঘটনা কাউকে না বলতেও হুমকি দেয় রহিজ, তাকে হত্যার ভয়ও দেখায়। অভিযোগ উঠেছে রহিজ খাঁ (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। রহিজ খাঁ’কে খুঁজছে পুলিশ।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেছেন, ৪ মেয়ে, ১ ছেলে ও অসুস্থ শাশুড়িকে নিয়ে গোপীনাথপুরের ওই গ্রামে থাকেন। তার স্বামী ঢাকায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ফার্মে কাজ করেন। গতকাল তার মেয়ে অসুস্থ দাদীর জন্য পানি আনতে যায়। এ সময় তাদের প্রতিবেশী রহিজ খাঁ তাকে কৌশলে ডেকে পাশের ভিটার পাট ক্ষেতে নিয়ে মুখে গাছের পাতা ঢুকিয়ে ধর্ষণ করে। ঘটনা কাউকে না বলতেও হুমকি দেয় রহিজ, তাকে হত্যার ভয়ও দেখায়।
এজাহারে আরও বলা হয়, মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসে পরিবারের লোকজনকে ঘটনা খুলে বলে। সন্ধ্যায় মেয়ের বাবা কাজ থেকে ফেরার পর ঘটনা জানতে পারেন। পরে তাকে মেয়েকে নিয়ে গোপীনাথপুর থানায় মামলা করেন। সেখান থেকে পরামর্শ দেওয়া হলে মেয়েকে নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান তিনি।

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু নাঈম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা নেওয়ার পরপরই রাতে আমরা রহিজ খাঁ’র বাড়িতে গিয়েছি। তবে তাকে পাওয়া যায়নি। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ‘শিশুটিকে ভর্তি নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধী শিশুর মুখে গাছের পাতা ঢুকিয়ে ‘ধর্ষণ’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০