সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

প্রাইভেট পড়ানোর সময় শিশুকে ধর্ষণচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রাইভেট পড়ানোর সময় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে মিথুন চন্দ্র (২১) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার(২৩ জুন) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্রের কাছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। কিন্তু বাড়িতে তাকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিথুন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মিথুন চন্দ্র পালিয়ে যায়।অভিযুক্ত প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্র উপজেলায় মদাতী ইউনিয়নের শাখাতী এলাকার হিমাংসু রায়ের ছেলে। গতকালই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পরে কালীগঞ্জ থানায় অভিযোগ করলে বিষয়টি আমলে নেয় পুলিশ। এরপর বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরাদ মণ্ডল বলেন, ‘অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার সকালে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইভেট পড়ানোর সময় শিশুকে ধর্ষণচেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০