সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরিশালে হাদিস মীরকে আটক করে পুলিশ এরপর ঢাকা নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে বুধবার বিকেলে আটক করে পুলিশ। শহরের পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের একটি বাসা থেকে ঢাকা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করে। স্থানীয় কাউনিয়া থানা পুলিশের সহায়তায় আটকের পর তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলে। পরে গভীর রাতে ঢাকা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবালের নেতৃত্বে হাদিস মীরকে রাজধানীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাদিসকে অব্যাহতি প্রদান আদেশ প্রকাশের একদিনের মাথায় পুলিশের আটক অভিযান নিয়ে বরিশালে নানান কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কোনো একটি কাজে অনিয়মের অভিযোগে তাকে আটক করেছে। আবার অনেকে নানান অভিযোগে গ্রেপ্তার দাবি করলেও পুলিশের তরফ থেকে কোনো উত্তর আসেনি। এমনকি কাউনিয়া থানা পুলিশের ওসিও এই সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত্ব দিতে পারেননি।

এ প্রসঙ্গে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, বুধবার বিকেলে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম এসে হাদিস মীরকে আটকে সহয়তা চায়। পরে তাদের সহযোগিতায় পশ্চিম কাউনিয়ার হাওলাদার সড়কের একটি বাসা থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কি কারণে বা কেন তাকে আটক বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলে এ প্রশ্নের উত্তর তাদেরকেও অবহিত করেনি ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে রাতে সড়ক পথে হাদিস মীরকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

অনুরুপ প্রসঙ্গে জানতে অভিযান পরিচালনাকারী ঢাকা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভি করেননি।

তবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার অব্যাহতি আদেশ প্রকাশের একদিনের মাথায় আটক নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নানান কথা আলোচনায় শোনা যাচ্ছে।

একটি সূত্র জানায়, গত বছরের ১ জানুয়ারি দায়িত্ব পাওয়ার পর হাদিস মীর প্রতিমন্ত্রীর ক্ষমতার প্রভাব বিস্তার করে নিজ গ্রাম বরিশাল সদর উপজেলার সাপানিয়ায় জমি দখল, নিরাপরাধ ব্যক্তিকে মারধরসহ চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে। সবশেষ চলতি বছরের মে মাসের শেষ দিকে হাদিস মীর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতিকে সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এবং থানা পুলিশকে প্রভাবিত করে উল্টো মামলা দিয়ে ওই দম্পতিকে মেডিকেল থেকে গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠায়। এছাড়াও এমপি জাহিদ ফারুক শামীমের নামে সরকারি বরাদ্দের টিআর, কাবিখা ও টিউবওয়েল বন্টনের ক্ষেত্রে নানান অভিযোগ ওঠে ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরের বিরুদ্ধে।

এসব অনিয়মের খবর প্রতিমন্ত্রীর কানে পৌঁছে যাওয়ার পরপরই তার বিরুদ্ধে চলতি মাসের ১ জুন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে শোনা যায়। এ বিষয়ে প্রতিমন্ত্রী কোনো রকমের প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও অব্যাহতি আদেশ প্রকাশের একদিনের মাথায় বুধবার বিকেলে ঢাকা থেকে আগত ডিবি পুলিশের টিম হাদিস মীরকে আটক করে।

সাবেক এই ব্যক্তিগত কর্মকর্তাকে আটকের বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হাদিস মীরকে আটক করে পুলিশ এরপর ঢাকা নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০