সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

প্রধানমন্ত্রী দরিদ্রদের জন্য২৫০০টাকা তালিকায় মৃত ব্যক্তির নাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রী কর্তৃক দরিদ্রদের জন্য এককালীন ২৫০০ টাকা প্রদানের তালিকায় মৃত ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা ঘটনার সত্যতা স্বীকার করছেন।
জানা যায়, উপজেলার জিনোদপুর ইউনিয়নে ৬০৭ জনের তৈরি করা প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা সহায়তা প্রদানের ওই তালিকাটিতে প্রবাসী, অবসরপ্রাাপ্ত সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি ভাতাপ্রাপ্ত ব্যক্তি, চেয়ারম্যান-মেম্বারদের নিকট আত্মীয় ও অবস্থাশালী ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় জিনোদপুরের ৭ নম্বর ওয়ার্ডে ৫৪৪ নম্বর ক্রমিকে মৃত এরশাদ মিয়া নামে একজন মৃত ব্যক্তির নামও অর্ন্তভূক্ত করা হয়েছে। এছাড়া তালিকায় ৩, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে।
তালিকায় মৃত ব্যক্তির নাম অর্ন্তভূক্তির বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু হানিফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মৃত এরশাদ মিয়া পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। কিছুদিন আগে তিনি মারা গেছেন। মূলত দরিদ্র হওয়ায় মানবিক কারণে তার নামটি তালিকায় দেয়া হয়েছে। সমস্যা হলে কেটে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিত্তশালী, বিধবা কিংবা বয়স্কভাতাপ্রাপ্তরা তালিকায় স্থান পেয়েছে সংরক্ষিত আসনের মহিলা মেম্বারদের কারনে। এসব আমি জানি না।

জিনোদপুর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ বলেন, আমি মোট ৬০৭ জনের নাম মেম্বারদেরকে ওয়ার্ড-ভিত্তিক বণ্টন করে দিয়েছি। তবে সময় খুবই কম পাওয়ায় দ্রুত করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়তো হয়েছে। এসব অবশ্যই শুধরে নেয়া হবে।
নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মেম্বারদের করা এসব তালিকা কেন্দ্রীয়ভাবে ব্যাপক যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। সুতরাং তালিকায় নিয়মের বাইরে কারও নাম উঠলেও নিশ্চিত থাকুন, একজনও মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার টাকা পাবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী দরিদ্রদের জন্য২৫০০টাকা তালিকায় মৃত ব্যক্তির নাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০