সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

গাজীপুরের শ্রীপুরে আপন ভাতিজিকে মুখ বেঁধে ধর্ষণ । আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে আপন ভাতিজিকে মুখ বেঁধে ধর্ষণ করেছে আজিজুল হক (১৮) নামের এক বখাটে। গুরুতর অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর বুধবার দুপুরে ধর্ষক আজিজুল হককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। স্বজনরা জানায়, শিশুটির মা-বাবা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বজনদের কাছে শিশুটিকে রেখে কারখানায় যান তারা। দুপুরে বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। এ সময় তার চাচা আজিজুল হক চকলেট কিনে দেয়ার কথা বলে তাকে কোলে নিয়ে বাইরে যায়। ঘণ্টাখানেক পরও ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে ফোনে শিশুটির বাবা-মাকে বিষয়টি জানানো হয়।

শিশুর বাবা জানান, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনে ওর মা কারখানা থেকে দুপুরেই বাড়িতে ছুটে যায়। খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পাশের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের একটি সেতুর কাছে ঝোঁপের ভেতর তাদের পাওয়া যায়। এ সময় বিবস্ত্র ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সুযোগ বুঝে আজিজুল পালিয়ে যায়।

শিশুটির বাবা জানান, রক্তাক্ত অজ্ঞান অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে (শিশু) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু হয়। বুধবার দুপুরে উপজেলার বেলতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক আজিজুলকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের শ্রীপুরে আপন ভাতিজিকে মুখ বেঁধে ধর্ষণ । আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ১০:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯