সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে। আগামীকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আগে।

অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে করোনা মহামারি কঠিন আকারে ধারণ করেছে। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে প্রায় দিনই ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব বিষয় আমলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন রোববার জাগো নিউজকে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সোমবার দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, করোনা মহামারি প্রকোপ আকারে ধারণ করায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে তারা পাঠদান চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

রোববার দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০