সংবাদ শিরোনাম ::
মাদারীপুর সদর হতে মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার সনজয় কুমার সরকার এর নেতৃত্বে ১১ জুন ২০২০ইং তারিখ রাত্র ২০.০৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সদর থানার মামলা নং-৪০, তারিখঃ ২৭ মে ২০২০ইং, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ এর এজাহার নামীয় পলাতক আসামী আবুল বেপারী(৪৫), পিতাঃ মৃতঃ মোবারক বেপারী, সাং-নয়াচর, উভয় থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়।


























