সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় বাইশারী বাজারে নারী ক্রেতাদের জন্য ওয়াসব্লক নির্মাণ কাজে বাধা: উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কাজ শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বাইশারী বাজারে নারী ক্রেতাদের জন্য ওয়াসব্লক
নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার
ঐতিহ্যবাহী বাইশারী বাজারে নারী ক্রেতাদের সুবিধার্থে উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওয়াসব্লক
নির্মাণের জন্য ১৩ লাখ টাকা বরাদ্দ দেন। ওই এলাকার অ্যাডভোকেট জাকির
হোসেন বাইশারী বাজারের খালের পাড়ে ওয়াসব্লকের জন্য নির্ধারিত ওই সম্পত্তি
নিজের দাবি করে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন। ফলে প্রায়
আড়াই বছর ধরে ঠিকাদার ওয়াসব্লক নির্মাণ কাজ সম্পন্ন করতে পারছিলেন না।
বৃহস্পতিবার সকালে ঠিকাদার নতুন করে নির্মাণ কাজ শুরু করলে অ্যাডভোকেট
জাকির হোসেনের লোকজন তাতে বাধা দেন। এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান
আলহাজ্ব গোলাম ফারুক উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অনুপ দাস, ওসি শিশির
কুমার পাল ও উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিনকে নিয়ে
ঘটনাস্থলে ছুটে যান। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা নারী ক্রেতাদের
স্বার্থে ওয়াসব্লক নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করলে উপজেলা
চেয়ারম্যান গোলাম ফারুক নির্মাণ কাজ চালু করিয়ে দিয়ে তাদের শান্ত করেন।
তিনি এসময় অ্যাডভোকেট জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জনস্বার্থে
সরকারি কাজে বাধা না দেওয়ার জন্য বলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বাইশারী বাজারে নারী ক্রেতাদের জন্য ওয়াসব্লক নির্মাণ কাজে বাধা: উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কাজ শুরু।

আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০