সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ঝালকাঠি প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটির মোল্লাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মোল্লাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আক্কাস সরদার (৪৫) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বুধবার (১০ জুন) রাতে মোল্লারহাট বাজারের চৌমাথায় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানিয়েছে, মোল্লাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্কাস সরদারের বিরোধ ছিল। এ নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রাতে মো. আক্কাস সরদার বাজারে আসে। এসময় একা পেয়ে মো. সোহেল রানা তার দলবল নিয়ে মো. আক্কাস সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে এব্যাপারে জানতে চাইলে মোল্লাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘মারামারির খবর শুনেছি। তবে আমি ওখানে ছিলাম না। কারা আক্কাসকে মেরেছে তাও আমি জানি না।’

এব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আহত মো. আক্কাস সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যপারে অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০