বরিশাল থেকে ১৩৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৭:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে কালকীনি থেকে ১৩৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ২৭ মে ২০২০ তারিখ মাদারীপুর জেলার কালকীনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২০৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকীনি থানাধীন সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর সাকিনস্থ পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৭ মে ২০২০ তারিখ আনুমানিক ২১২০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ কিরণ রাঢ়ী (৪২), পিতা- মোঃ হোসেন রাঢ়ী, সাংঃ সাহেবরামপুর, থানাঃ কালকীনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২,৫২০/- টাকা উদ্ধার করে। উল্লেখ্য আসামী মোঃ কিরণ রাঢ়ী এর বিরুদ্ধে পূর্বে কালকিনি থানায় চারটি মাদক ও একটি চুরিসহ পাঁচটি মামলা রয়েছে। র্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকীনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


























