সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা

আর্মড এসআই মোশারফের মৃত্যুতে আইজিপি ও ডিআইজি রাজশাহীর রেঞ্জ মহোদয়ের শোক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৩৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান করোনাযুদ্ধে দেশের জন্য শহিদ হলেন দেশপ্রেমিক সম্মুখযোদ্ধা রাজশাহী আরআরএফ-এ কর্মরত আর্মড এসআই মোঃ মোশারফ হোসেন (৫৬), (বিপি-৬৪৮৩০৯০০২৬)। তিনি গত ২২ মে, ২০২০ তারিখ রাত ১০:৪৫টায় রাজশাহীর মিশন হাসপাতালে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এই অকাল প্রয়াণে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল এবং রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

উল্লেখ্য, তিনি বিগত তিনমাস যাবৎ জরুরি ডিউটিতে নওগাঁ জেলা পুলিশে মোতায়েন ছিলেন। গত ১৮ মে, ২০২০ তারিখে হঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হলে নওগাঁতে তার কোভিড-১৯ এর নমুনা সংগৃহীত হওয়ার পর তিনি ছুটি নিয়ে রাজশাহীতে তার ভাড়া বাসায় ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। গত ২১ মে, ২০২০ তারিখ তার ‘কোভিড-১৯ পজিটিভ’ রিপোর্ট আসে। গত ২২ মে, ২০২০ তারিখ শুক্রবার সকালে তিনি পুলিশ লাইনস্ হাসপাতালে যান। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। বিকাল ০৫:৩০টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ভর্তি করে মিশন হাসপাতালে রাখা হয় এবং উক্ত হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম শহিদ পুলিশ সদস্য তিনি। তার স্থায়ী নিবাস পাবনা জেলার সুজানগর থানার হাটখালির নুরুদ্দিনপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্মড এসআই মোশারফের মৃত্যুতে আইজিপি ও ডিআইজি রাজশাহীর রেঞ্জ মহোদয়ের শোক।

আপডেট সময় : ০৬:০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০